গ্যাসের উৎপাদন চাহিদার অর্ধেকও নয়, ঘাটতি ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ দুপুর
  • ১১৯৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুদ্ধ পরিস্থিতিতে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে: জ্বালানিমন্ত্রী | সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে সংসদে দাবি

দেশে গ্যাসের দৈনিক চাহিদা ও উৎপাদনের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে সরকারকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার গ্যাসের দাম বাড়ায়নি। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস আমদানিতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা এবং গৃহস্থালি পর্যায়ে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে সরকার বাড়তি দামে গ্যাস কিনছে। উৎপাদন ও চাহিদার বিশাল ব্যবধানের কারণে আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। তবে আমদানি ব্যয় বাড়লেও সরকার অভ্যন্তরীণ পর্যায়ে গ্যাসের দাম বাড়ায়নি।

এলপিজির দাম নির্ধারণে সরকারের সরাসরি ভূমিকা নেই

এলপিজির দাম প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী বলেন, এলপিজি সরকার সরাসরি আমদানি করে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই জ্বালানি আমদানি করে থাকে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এলপিজির দাম নির্ধারিত হয়। ফলে এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই।

গ্যাসের উৎপাদন ঘাটতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপের মধ্যে দেশের বিদ্যুৎ ও গৃহস্থালি খাতে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। মন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, অভ্যন্তরীণভাবে গ্যাসের দাম না বাড়লেও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে জ্বালানি খাতে সরকারের আর্থিক চাপ বাড়ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad