সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলো হলো—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এসব প্রতিষ্ঠানের গুচ্ছভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।
২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ভোগান্তি কমাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু করা হয়। এর ফলে শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পরিবর্তে একটি পরীক্ষার মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ তৈরি হয়।
কোন বিশ্ববিদ্যালয়ে কত আসনপ্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা নিম্নরূপ—
১. ইসলামী বিশ্ববিদ্যালয়—২ হাজার ৫১৫টি।
২. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়—১ হাজার ১৭৫টি।
৩. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়—১ হাজার ৩৯৫টি।
৪. বরিশাল বিশ্ববিদ্যালয়—১ হাজার ৫৭০টি।
৫. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়—৮৫০টি।
৬. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—১ হাজার ৬১১টি।
৭. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—১ হাজার ৫৮০টি।
৮. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—১ হাজার ৩০টি।
৯. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—৯৫০টি।
১০. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—৮৭৫টি।
১১. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—৮৩০টি।
১২. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়—৩৯০টি।
১৩. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়—১২৬টি।
১৪. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—১৯০টি।
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—২০৪টি।
১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—৯০টি।
১৭. বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি—২২০টি।
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—১৭২টি।
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—১৬০টি।
২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়—১৬০টি।
নতুন চার বিশ্ববিদ্যালয়ে আসন কত হতে পারেসম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টিতে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।
অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পর এসব প্রতিষ্ঠানের আসনসংখ্যা চূড়ান্ত হবে। প্রাথমিক হিসাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে।
আসনসংখ্যা চূড়ান্ত নয়গত ১ নভেম্বর দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে।
তবে নতুন চারটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে। ফলে ইউজিসির অনুমোদন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগ অনুমোদন না হওয়া পর্যন্ত গুচ্ছভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা এবং মোট আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক