সিরাজগঞ্জের সলঙ্গায় কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ ৩ জনকে গ্রেফতার ৩ মোটরসাইকেল জব্দ করেছে র্যাব ১২ অভিযানিক দল।
(০১ নভেম্বর শনিবার) দুপুরে গণমাধ্যমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে 'সহকারী পুলিশ সুপার, র্যাব ১২ এর অপস্ অফিসার মোঃ ওসমান গনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (৩১অক্টোবর শুক্রবার) বিকেল ০৪ ঘটিকার সময় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামী হামিদুর রহমান ওরফে লাবুর বাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী টিনসেড বাড়ীর ছোট ঘরের ভিতর” অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
উদ্ধারকৃত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ যাহার ওজন ৯৪.২৬০ (চুরানব্বই দশমিক দুইশত ষাট) কেজি, যাহার বেসসহ শিবলিঙ্গের দৈর্ঘ্য ১২ (বার) ইঞ্চি লম্বা (শুধু শিবলিঙ্গের দৈর্ঘ্য ১১ (এগার) ইঞ্চি) এবং বেসসহ শিবলিঙ্গের প্রস্থ ৩৪ (চৌত্রিশ) ইঞ্চি (শুধু শিবলিঙ্গের প্রস্থ ২১ (একুশ) ইঞ্চি) ও একটি মোটরসাইকেল ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় ৩ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত পাচারকারীরা হলো- সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমান এর জাহাঙ্গীর আলম বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের হারুনর রশীদ এর ছেলে শহিদুল ইসলাম (৫২) একই গ্রামের আবুল কাসেমের ছেলে কফিল উদ্দিন (৪৮)।
গণমাধ্যমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার, র্যাব ১২ এর অপস্ অফিসার মো. ওসমান গনি বলেন, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে, মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।
পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক