স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ রাত
  • ২৩৮৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে মেয়েদের স্নাতকোত্তর এবং ছেলেদের স্নাতক ও সমপর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে শিক্ষা খাতে ব্যাপক সংস্কারের কথা তুলে ধরে বলা হয়, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এতে ডিজিটাল বৈষম্য কমে শিক্ষার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।

উচ্চশিক্ষা সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে করমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে বলা হয়, এসব প্রতিষ্ঠান অলাভজনক হিসেবে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিক্ষার গুণগত মান বাড়াতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাব্যবস্থা চালু, মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিল চালু, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেছে বিএনপি।

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে কমনরুম ও স্বাস্থ্যসামগ্রী সংবলিত ভেন্ডিং মেশিন স্থাপনের কথাও ইশতেহারে বলা হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad