ফরিদপুরে 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস উদ্বোধন'

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০৭ মে ২০২৬, ০৪:০৯ দুপুর
  • ১১৬৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফরিদপুরে 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস উদ্বোধন'




ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুলাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি, শহিদুল ইসলাম বাবুল এমপি এবং নায়ক ইউসুফ এমপি।


বক্তারা বলেন, ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস চালুর ফলে এ অঞ্চলের শিক্ষার্থী, কলেজ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, সনদ উত্তোলন, তথ্য সংশোধন ও শিক্ষাসংক্রান্ত সেবা দ্রুত ও সহজে পাওয়া যাবে।


সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুলাহ বলেন, শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। ফরিদপুরে আঞ্চলিক অফিস স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও কার্যকর সেবা পাবে।


প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সেবাবান্ধব করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আঞ্চলিক অফিস সেই উদ্যোগেরই একটি অংশ।


নারীদের শিক্ষার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্নাতক পর্যন্ত অবৈতনিক করেছেন। নারীদের ক্ষমতায়নে জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।


প্রতিমন্ত্রী বলেন, আমাদের নৈতিক দায়িত্ব দলীয় সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে জনগণের জন্য জনগণের সেবায় কাজ করতে হবে,কারণ আমাদেরকে যারা ভোট দিয়েছে বা দেয় নি আমরা সকলেই প্রতিনিধিত্ব করছি।


উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad