জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, ০৭:০৯ বিকাল
  • ২০৯০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

শনিবার (স্থানীয় সময় ১৭ মে) বিকেলে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা আব্বাস। এ সময় তিনি জানান, দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হয়েছে।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিটি ধাপই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে।

আফরোজা আব্বাস আরও জানান, চিকিৎসকের পরামর্শে প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে বসে চলাফেরা করছেন তিনি। এদিকে মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন ও দেখা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদল সভাপতি জসিমউদদীন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, ফয়সালসহ প্রবাসী সাংবাদিকরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad