ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের পুনরাবৃত্তি হচ্ছে: জামায়াত আমির শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ আগস্ট ২০২৬, ০৯:৩৪ রাত
  • ২৩৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, অতীতে ফ্যাসিস্ট সরকার যেভাবে বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়ন চালিয়েছে, বর্তমান সরকারের কর্মকাণ্ডেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়। আমরা নতুন কিছু দেখছি না। আগের ফ্যাসিস্ট যা করেছে, এখন আপনারা তার হুবহু ফটোকপি করছেন। বিরোধী দলের ওপর দমন-পীড়নও একইভাবে চালানো হচ্ছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করা হচ্ছে? ১৯৭০ সালের নির্বাচনের ফল উপেক্ষা করার কারণেই ১৯৭১ সালের ঘটনাপ্রবাহ সৃষ্টি হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালের নির্বাচন নিয়ে মাঝেমধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়। অথচ ১৯৯১ সালে আমাদের নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার দাবি, নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, যা নির্বাচন ব্যবস্থার ওপর জনআস্থা ক্ষুণ্ন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad