কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সাইফুল আলম খান মিলন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ আগস্ট ২০২৬, ১২:৩৮ দুপুর
  • ৪০৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে এনে দেশের সম্পদে পরিণত করা সম্ভব। এ জন্য তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত ‘জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, কিশোর গ্যাং দমনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সুস্থ, সবল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার চর্চা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে বছরজুড়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য মিলন বলেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad