কওমিপিডিয়ার শীর্ষ ৫ প্রভাবশালী আলেমের তালিকায় প্রথমে মামুনুল হক

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০২ আগস্ট ২০২৬, ১০:২৪ রাত
  • ২১৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভান্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী আলেমের একটি তালিকা প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন মাওলানা মামুনুল হক। এরপর যথাক্রমে দ্বিতীয় স্থানে মাওলানা মাহমুদুল হাসান, তৃতীয় স্থানে মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, চতুর্থ স্থানে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবং পঞ্চম স্থানে রয়েছেন ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম স্থানে থাকা মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আলোচক ও রাজনীতিবিদ হিসেবে কওমি অঙ্গনসহ দেশব্যাপী পরিচিত।

দ্বিতীয় স্থানে থাকা মাওলানা মাহমুদুল হাসান কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ এবং দেশের বৃহত্তম কওমি শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি। পাশাপাশি তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি একজন প্রখ্যাত দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ এবং আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক।

চতুর্থ স্থানে স্থান পাওয়া মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির। তিনি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

পঞ্চম স্থানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি দায়িত্ব পালনকালে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন কওমি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।

কওমিপিডিয়ার প্রকাশিত এ তালিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad