কারিনা কায়সারের তৃতীয় জানাজায় অংশ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের
ঢাকা: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের তৃতীয় জানাজায় অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, “আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। রোববার তার জানাজা এবং আগামীকাল দাফন সম্পন্ন হবে।”
তিনি জানান, কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে, দ্বিতীয় জানাজা বাদ এশা বনানী দরবার শরীফে এবং তৃতীয় জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে।
নাহিদ ইসলাম আরও বলেন, “সকলকে যার যার সুবিধা অনুযায়ী জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানাই। জুলাইয়ের সহযোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কারিনা কায়সারকে শেষ বিদায় জানাবে।”
উল্লেখ্য, কারিনা কায়সার হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক