দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা: নারীসহ নিহত ৯, আহত অন্তত ২২

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, ০৮:১৯ সকাল
  • ১৩১৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা: নারীসহ নিহত ৯, আহত অন্তত ২২

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

হামলায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে টাইর জেলার হানাওয়ে শহরে পৃথক এক বিমান হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া মারাকেহ শহরে আরেকটি হামলায় সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু ও তিনজন নারী রয়েছে বলে জানিয়েছে এনএনএ।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা ও সীমান্ত উত্তেজনা বাড়তে থাকায় পুরো অঞ্চলে উদ্বেগ ও নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad