নলছিটির তানজিলা আক্তার মাসিয়া স্কাউটসের মেধাতালিকায়, এলাকায় উচ্ছ্বাস

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২২ মে ২০২৬, ১১:০৫ রাত
  • ৭৯১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নলছিটির তানজিলা আক্তার মাসিয়া স্কাউটসের মেধাতালিকায়, এলাকায় উচ্ছ্বাস

ঝালকাঠির নলছিটি উপজেলার গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার মাসিয়া বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত মেধাতালিকায় স্থান অর্জন করে সাফল্যের নজির গড়েছে।

গত ১৭ মে প্রকাশিত এ তালিকায় নলছিটি উপজেলা থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে সে স্থান করে নেয়। এতে এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তানজিলা বর্তমানে গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে গোহালকাঠি গ্রামের জিয়া সিকদার ও মিতু আক্তার দম্পতির কন্যা এবং কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর নাতনি।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই তানজিলা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ। পড়ালেখার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

তার এই অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad