যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, শিগগিরই আসতে পারে নতুন ঘোষণা
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনায় ‘কিছু অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio। তিনি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার মধ্যস্থতামূলক আলোচনা এখনো অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে নতুন কোনো ঘোষণা আসতে পারে।
ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, “কিছু অগ্রগতি হয়েছে। এখনও আলোচনা চলছে। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময়ও এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।”
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে তিনি আরও জানান, “আজ, আগামীকাল কিংবা আগামী কয়েক দিনের মধ্যেই আমাদের পক্ষ থেকে বলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।”
দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক এই মন্তব্যকে দুই দেশের সম্পর্কোন্নয়ন এবং সম্ভাব্য সমঝোতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: Reuters, Al Jazeera

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক