পদত্যাগের দাবিতে উত্তাল মাদ্রিদ, সংঘর্ষে আহত ৭ পুলিশ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, ১১:৫৫ রাত
  • ২১৫৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পদত্যাগের দাবিতে উত্তাল মাদ্রিদ, সংঘর্ষে আহত ৭ পুলিশ


স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী মাদ্রিদ। শনিবার (২৩ মে) স্থানীয় সময় প্রধানমন্ত্রীর বিদায়ের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, বিক্ষোভ চলাকালে একদল উত্তেজিত প্রতিবাদকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস ঘিরে থাকা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। স্প্যানিশ টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, মনক্লোয়া প্যালেসের দিকে যাওয়া প্রধান সড়ক থেকে কয়েকজন মুখোশধারী বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘মার্চ ফর ডিগনিটি’ নামে আয়োজিত এ কর্মসূচির ডাক দেয় স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ “সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই” লেখা ব্যানার বহন করেন। তাদের হাতে স্পেনের জাতীয় পতাকাও দেখা যায়। দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টির শীর্ষ নেতারাও এ বিক্ষোভে অংশ নেন।

স্পেনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা শুরু হয় গত মঙ্গলবার (১৯ মে), যখন দেশটির একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো ও অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দেয়। বর্তমান প্রধানমন্ত্রী সানচেজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতেরো অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে সাময়িকভাবে পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন তিনি। তবে পরে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন সানচেজ। সাম্প্রতিক তদন্তকে কেন্দ্র করে দেশজুড়ে আবারও তার পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad