ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য Arunachal Pradesh-এর রাজধানী Itanagar-এ প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন) এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ndtv.com�।
প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও) দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে, যথাযথ অনুমতি ছাড়াই এসব ধর্মীয় স্থাপনা নির্মাণ করা হয়েছে। সংগঠনটির দাবি, অবৈধ স্থাপনা নির্মাণ স্থানীয় জনবিন্যাস ও প্রশাসনিক শৃঙ্খলার ওপর প্রভাব ফেলতে পারে। এ দাবিতে তারা আন্দোলন ও ধর্মঘট কর্মসূচিরও ঘোষণা দেয়।
রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী P. D. Sona জানান, ২০২৬ সালের জানুয়ারিতে এপিআইওয়াইও প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী Pema Khandu-এর বৈঠকে বিষয়টি প্রথম সরকারের নজরে আসে। এরপর জেলা প্রশাসনকে অনুমোদনবিহীন স্থাপনা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়।
সরকারি জরিপে ইটানগরে ১৫টি অননুমোদিত মসজিদ শনাক্ত হয়। এর মধ্যে ১২টির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আগে থেকেই সম্পন্ন হয়েছিল। বাকি তিনটির বিষয়ে ১ জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে এপিআইওয়াইও নেতাদের বৈঠকের পর সেগুলোও সিলগালার সিদ্ধান্ত নেওয়া হয়।
পি. ডি. সোনা বলেন, “যে বিষয়কে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, আইনসম্মত প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান করা হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আন্দোলনের আগে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার পথ বেছে নেবে বলে আমরা আশা করি।”
তবে এ ঘটনায় সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ বা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: ndtv.com�

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক