সীমান্তে ‘পুশ ইন’ ঠেকাতে কোস্ট গার্ডের কড়া নজরদারি, জোরদার টহল

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৬ জুন ২০২৬, ০২:০৫ দুপুর
  • ৫৪৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য ‘পুশ ইন’ প্রতিরোধে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (৫ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সীমান্তবর্তী উপকূলীয় ও নদীবেষ্টিত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, তাদের দায়িত্বাধীন বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন এলাকায় এখন পর্যন্ত কোনো ‘পুশ ইন’-এর ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনসহ সীমান্তঘেঁষা বিভিন্ন অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, ড্রোন সার্ভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে, যাতে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন-এর যেকোনো চেষ্টা দ্রুত শনাক্ত ও প্রতিহত করা যায়।

এদিকে পুশ ইন বা সীমান্তসংক্রান্ত যেকোনো সন্দেহজনক তথ্য সম্পর্কে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

কোস্ট গার্ড বলছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের নজরদারি ও টহল কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad