হাজীগঞ্জের আবাসিক হোটেলে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল পিবিআইয়ের সহায়তায়

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, ০৮:০২ রাত
  • ১২২৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তি মো. ইলিয়াস কাজী (৬৫), তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের বাসিন্দা।

শনিবার (১৩ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারের মাতৃমায়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইলিয়াস কাজী গত ৮ মে থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাজীগঞ্জে উদ্ধার হওয়া একটি অজ্ঞাত মরদেহের খবর দেখে স্বজনরা থানায় এসে মরদেহটি শনাক্ত করেন।

মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক ফারুক হোসেন লিটন জানান, শুক্রবার সন্ধ্যায় ইলিয়াস কাজী হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। পরদিন দুপুর পর্যন্ত কক্ষের দরজা বন্ধ থাকায় এবং বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান জানান, ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, তিনি কীটনাশক জাতীয় কোনো বিষাক্ত পদার্থ পান করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad