সিরাজগঞ্জ মাতৃসদনে স্বাভাবিক প্রসবে শততম শিশুর জন্ম, উপহার প্রদান

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জ সদর মাতৃসদনে অক্টোবর মাসে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শততম শিশুর জন্ম হয়েছে। এ উপলক্ষে নবজাতক ও তার পরিবারের হাতে উপহার তুলে দিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিরাজগঞ্জের উপপরিচালক (ডিডি) মো. রায়হানুল ইসলাম।

গত ৩০ অক্টোবর বিকেল ৩টায় মাতৃসদনে শিশুটির জন্ম হয়। নবজাতকের নাম লাবিব হাসান। তার বাবা মো. বনী ইয়ামীন।

শততম শিশুর জন্ম উপলক্ষে আয়োজিত এ আনন্দঘন মুহূর্তে নবজাতককে উপহার প্রদান করেন উপপরিচালক মো. রায়হানুল ইসলাম। শিশুটির স্বাভাবিক প্রসবের কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবা খাতুন ও মুন্নি আক্তার।

সিরাজগঞ্জ সদর মাতৃসদনে এক মাসে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ১০০ শিশুর জন্মকে সংশ্লিষ্টরা উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad