ফল উৎসব শুধু আয়োজন নয়, বাঙালি সংস্কৃতির ধারক: তথ্যমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ০৩:০২ দুপুর
  • ৯০২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফল উৎসব কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখে।

শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশীয় ফলের বৈচিত্র্য ও পুষ্টিগুণ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে ফল উৎসবের গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে এ আয়োজন কৃষি ও ফলচাষের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ফল উৎসব দেশের সাংস্কৃতিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন নিয়মিত হলে দেশীয় ফলের প্রচার ও প্রসারে আরও কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad