ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দুর্দশা নিয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন এমপি আমীর এজাজ খান

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ০৯:৫৫ রাত
  • ১৩৯৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দীর্ঘদিনের বেতন ও জাতীয়করণ সংক্রান্ত সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি ইবতেদায়ী মাদরাসা শিক্ষাব্যবস্থার ইতিহাস, বর্তমান অবস্থা এবং শিক্ষকদের আর্থিক দুরবস্থার বিষয়টি তুলে ধরেন।

চিঠিতে এমপি আমীর এজাজ খান উল্লেখ করেন, ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী আলিয়া মাদরাসা শিক্ষার প্রাথমিক স্তরের ভিত্তি গড়ে ওঠে এবং ১৯৮৪ সাল থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তিনি আরও বলেন, ১৯৯৪ সালে তৎকালীন সরকারের উদ্যোগে রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো ইবতেদায়ী শিক্ষকদের ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান জাতীয়করণ বা এমপিওভুক্তির আওতায় আসেনি।

এমপির ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো একই সুবিধা থেকে বঞ্চিত থাকে, ফলে হাজারো শিক্ষক দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে বেতনহীন বা অনিয়মিত ভাতায় মানবেতর জীবনযাপন করছেন।

তিনি জানান, তার নির্বাচনী এলাকা বটিয়াঘাটা ও দাকোপ উপজেলাতেই ১৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা রয়েছে, যা স্থানীয় পর্যায়ে শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে সারাদেশে বহু স্বীকৃত প্রতিষ্ঠান এখনো সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির বাইরে রয়েছে।

চিঠিতে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রাথমিক ধর্মীয় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই দ্রুত জাতীয়করণ বা এমপিওভুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সবশেষে তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad