লেবেলবিহীন ও মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রি: দিনাজপুরে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ০৪:৫৪ দুপুর
  • ১৪৭৩৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে দিনাজপুর শহরের তিনটি খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ বিচারিক কার্যক্রম পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাগ আলী সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) পরিচালনা করেন।

অভিযানে শহরের হাসপাতাল মোড় এলাকার দিলশাদ রেস্তোরাঁ, গণেশতলার মদিনা টাওয়ারে অবস্থিত কাচ্চি ভাই এবং নিমতলা মোড়ের ভিন্ন স্বাদ রেস্তোরাঁয় তল্লাশি চালানো হয়। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান তিনটিকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রয়োজনীয় লেবেল ছিল না। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। জব্দকৃত পণ্যের মধ্যে দই, রসমালাই, কফি, চানাচুর, মাংস ও বিভিন্ন ধরনের মসলা ছিল।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় পরিচালিত এ অভিযানে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকি ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad