‘শেখ হাসিনা দেশে ফিরলে আদালতেই বিচার হবে, ইনসাফ নিশ্চিত করতে চাই’ — তথ্য উপদেষ্টা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ০১:৪৫ দুপুর
  • ৮১১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে এবং প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার জন্য ন্যায়বিচার (জাস্টিস) ও ইনসাফ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি যদি দেশে ফেরেন, তবে তাকে আদালতে চলমান মামলাগুলোর মুখোমুখি হতে হবে এবং আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধান প্রসিকিউটর ইতোমধ্যে বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এ নিয়ে বক্তব্য দিয়েছেন। সরকার শুরু থেকেই বলে আসছে, তিনি দেশে এলে তাকে আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা চাইলে নিজের পক্ষে বিশ্বের যেকোনো খ্যাতনামা বিদেশি আইনজীবীকেও নিয়োগ দিতে পারবেন। বিচারিক প্রক্রিয়ায় তার আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ থাকবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণের প্রত্যাশা হলো—তার বিরুদ্ধে যেসব অভিযোগ ও মামলার রায় হয়েছে, সেগুলো আইন অনুযায়ী কার্যকর হোক। তবে আদালতে যদি তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন এবং আদালত ভিন্ন কোনো সিদ্ধান্ত দেয় বা তাকে খালাস দেয়, সেটিও বিচারিক প্রক্রিয়ার অংশ। ন্যায়বিচার প্রতিষ্ঠার অর্থই হলো আদালতের স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad