বিতর্কিত মন্তব্যের পর সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ০৮:২০ রাত
  • ৮১৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ব্যক্তিগত মন্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।”

মন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তাঁর দুঃখ প্রকাশকে স্বাগত জানান।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হয়নি কেন—সে বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে ব্যাখ্যা চান। তিনি উল্লেখ করেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক বা দুই দিনের জন্য পরীক্ষা স্থগিতের দাবি জানালেও তা বাস্তবায়ন করা হয়নি।

জবাবে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের ৬৪টি জেলায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে পর্যায়ক্রমে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad