কাঠমান্ডুতে বসছে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন, অংশ নেবেন ৪০ দেশের প্রতিনিধিরা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১০:৩৬ রাত
  • ২৩৭৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে 'তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬'। চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা অংশ নেবেন।

সম্মেলনের আয়োজন করছে নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন (ফোনিজ)। সহযোগিতায় রয়েছে নয়া ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস এবং সার্ক জার্নালিস্ট ফোরাম।

সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সম্মেলনের প্রাথমিক পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী সম্মেলনের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

আয়োজকরা জানান, সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে কার্যপত্র উপস্থাপনার আয়োজন থাকবে।

সম্মেলনকে ঘিরে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। এছাড়া অতিথিদের জন্য নেপালের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, এ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, সাংবাদিকতাকে আরও পেশাদার ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা এবং সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে মাতৃভাষা সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা। একই সঙ্গে ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য ও জ্ঞানসম্পদ সংরক্ষণ এবং এ বিষয়ে গবেষণার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad