বৃক্ষরোপণে সাজাই দেশ' প্রতিপাদ্যে সেনাবাহিনীর দেশব্যাপী অভিযান শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১১:১৫ রাত
  • ১২২১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন। একই সঙ্গে দেশের সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাতেও একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে এ অভিযানের আওতায় উপযুক্ত স্থানে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। আগামী সেপ্টেম্বর ২০২৬-এর শেষ সপ্তাহ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবছরের ধারাবাহিকতার অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad