গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না, সরকারি কর্মকর্তাদের মাসিক ৫০ হাজার টাকাই বহাল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১১:২০ রাত
  • ২৪২০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব শেষ পর্যন্ত কার্যকর হচ্ছে না। ফলে আগের মতোই মাসিক ৫০ হাজার টাকা ভাতা বহাল থাকছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, এই সুবিধা শুধু বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের জন্য নয়; বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ ভাতা পেয়ে আসছেন।

সূত্র জানায়, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর প্রস্তাবকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষও দেখা দেয়।

এর আগে, গত ৯ জুলাই অর্থ বিভাগ গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে অর্থ বিভাগ ওই প্রস্তাবের বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ না করার নির্দেশনা দেয়।

এর ফলে সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা আগের মতোই ৫০ হাজার টাকা বহাল থাকছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad