শহীদ সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা, গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, ১১:০৬ দুপুর
  • ২৫৪৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নিচ্ছেন। শহীদ সাংবাদিকদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং গণমাধ্যমের দায়িত্ব, স্বাধীনতা ও ভূমিকা নিয়ে মতবিনিময়ই এ আয়োজনের মূল উদ্দেশ্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad