লিগ্যাল এইড আইনের সংস্কারে এক বছরে মামলা ৬২% কমেছে, দাবি আসিফ নজরুলের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, ০৫:১২ বিকাল
  • ২২০৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

অন্তর্বর্তী সরকারের সময় লিগ্যাল এইড আইনে আনা সংস্কারের ফলে দেশে আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছেন সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয় বিচারব্যবস্থাকে আরও কার্যকর করতে একাধিক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছিল। এর মধ্যে লিগ্যাল এইড আইনের সংস্কার ছিল অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, এই সংস্কারের আওতায় বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির (Alternative Dispute Resolution) পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। পাশাপাশি কয়েকটি ক্ষেত্রে এ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয় এবং কার্যক্রম পরিচালনার জন্য আগের তুলনায় তিন গুণ বেশি বিচারক নিয়োগ দেওয়া হয়।

তিনি দাবি করেন, এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। শুধু এই সংস্কারের ফলেই আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা এক বছরের ব্যবধানে গড়ে ৬২ শতাংশ হ্রাস পেয়েছে।

আসিফ নজরুল আরও জানান, এটি প্রথমে একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছিল। একই সঙ্গে ভবিষ্যতে এর পরিসর আরও সম্প্রসারণের বিধানও রাখা হয়।

বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামানকে একজন দক্ষ আইনবিদ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই সংস্কার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দেশের দীর্ঘদিনের মামলা-জট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad