‘আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম’— আমার দেশকে রাষ্ট্রপতি চুপ্পু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০৫:২৪ বিকাল
  • ৯৬১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। স্বাস্থ্যগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছে রাষ্ট্রপতির কার্যালয়।

শুক্রবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন মো. সাহাবুদ্দিন। আমার দেশ–এর প্রতিবেদকের সঙ্গে ফোনে সংক্ষিপ্ত আলাপকালে তিনি বলেন, “পদত্যাগ করলাম। আমি ভীষণ অসুস্থ। দোয়া কইরো।”

রাষ্ট্রপতির এই পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে চলমান নানা জল্পনা-কল্পনার অবসান হলো। তাঁর পদত্যাগের পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad