সংসদ ভবনে রাষ্ট্রপতির প্রটোকল, দায়িত্ব বুঝে নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ বিকাল
  • ৭৬০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে কয়েকদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

এদিকে, দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি সরকারি গাড়ি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি প্রটোকল গাড়ি সংসদ ভবন এলাকায় অবস্থান করছে।

বিকেল ৪টা ২৬ মিনিটে গাড়িগুলো সেখানে দেখা যায়, যা দায়িত্ব গ্রহণ-সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর স্পষ্ট ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় প্রটোকল কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad