রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সন্ধ্যায় জরুরি ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৫ বিকাল
  • ৭১৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সন্ধ্যায় জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দলের অবস্থান ও প্রতিক্রিয়া তুলে ধরবেন জামায়াতের আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন বিরোধীদলীয় নেতার এ জরুরি প্রেস ব্রিফিংকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad