রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে না, আইনগত সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৬, ০২:১৮ দুপুর
  • ৬২১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বর্তমান আইনি কাঠামোর আওতায় ফৌজদারি মামলা করার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ আইনি সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের সময় সাংবিধানিক সীমার মধ্যেই কাজ করেছেন। স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের প্রথম কয়েক মাস তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি কোনো বিধিবহির্ভূত কাজ করেননি এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।

রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। ফলে কেউ অভিযোগ বা সমালোচনা করতেই পারেন। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পায়নি, যা আইনগতভাবে গুরুত্ব দেওয়ার মতো।

তিনি আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে তার দায়িত্বকালীন সময়ে ফৌজদারি মামলা বা আদালতে এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তবে দায়িত্ব গ্রহণের আগে যদি কোনো অভিযোগ বা আইনগত বিষয় থেকে থাকে, সেগুলো প্রচলিত আইন ও বিধি অনুযায়ী বিবেচিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তার সঙ্গে লন্ডনে গিয়ে টেলিফোনে যোগাযোগের বিষয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে কোনো তথ্য পায়নি। তিনি বলেন, এমন সংবাদ প্রকাশ করলে তার তথ্য-প্রমাণ সংশ্লিষ্ট গণমাধ্যমকেই উপস্থাপন করতে হবে। বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী তিনি যে সব সুবিধা পাওয়ার অধিকারী, সেগুলো বহাল থাকবে। নির্ধারিত সময় পর্যন্ত তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তাসহ অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা পাবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad