দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: তিন মাসে গ্রেপ্তার প্রায় ১ লাখ ৪২ হাজার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ দুপুর
  • ৩৪২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশব্যাপী পরিচালিত বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে তিন মাসের কম সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানের সময় ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।

এ ছাড়া, বিশেষ অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ও মাদকজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।

মাদক উদ্ধারসংক্রান্ত ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad