খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে: সাবেক এনবিআর চেয়ারম্যান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ০৪:১৬ দুপুর
  • ৬৬৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া গ্রামে নিজের হাতে গড়ে তোলা শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান খান বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। তাদের খেলাধুলা ও বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে পারলে মাদকের মতো ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখা সম্ভব। এ ক্ষেত্রে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এনায়েত স্মৃতি সংঘের বর্তমান সভাপতি ইমাম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাস্টার তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশিদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট রায়হান চৌধুরী, সেলিম চৌধুরী এবং বর্তমান সাধারণ সম্পাদক শামসুল আলম সম্রাট।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পরে আব্দুর রহমান খান এনায়েত স্মৃতি সংঘের সদস্য এবং এলাকার শিশু-কিশোরদের জন্য বিভিন্ন ধরনের বই উপহার দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad