দৈনিক বাংলা পোস্টের ২ মিলিয়ন ফলোয়ার উপলক্ষে সলঙ্গায় কেক কর্তন ও আলোচনা সভা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ আগস্ট ২০২৬, ০৯:০০ রাত
  • ১২৪১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

​দৈনিক বাংলা পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজে দুই মিলিয়ন ফলোয়ার অতিক্রম করায় এক আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (০৯ আগস্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকুমরুল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বাংলা পোস্টের উল্লাপাড়া -রায়গঞ্জ -সলঙ্গা প্রতিনিধি শেখ মাহবুবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মুভি বাংলা টেলিভিশনের রায়গঞ্জ-সলঙ্গা প্রতিনিধি শাহরিয়ার মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইন।

​প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইন বলেন, বর্তমান ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে স্বল্প সময়ে দর্শক ও পাঠকদের আস্থা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং। দৈনিক বাংলা পোস্টের ফেসবুক পেজে দুই মিলিয়ন ফলোয়ার অর্জন প্রমাণ করে তারা সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে জনগণের মন জয় করতে পেরেছে।

সত্যের পক্ষে থেকে এই গণমাধ্যমের অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক এ দিনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহিন রেজা, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম এবং নিউজ ২১-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল খালেক।

​এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত থেকে দৈনিক বাংলা পোস্টের সাফল্য কামনা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে কেক কর্তন উৎসবে অংশ নেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad