তিন মাস পর কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০৫:২৩ বিকাল
  • ৪৫০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘ তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে হ্রদে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ কার্যক্রম চালু হয়।

কাপ্তাই হ্রদে মাছ শিকারকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৫ হাজার জেলে, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারী। দীর্ঘ বিরতির পর মাছ শিকার শুরু হওয়ায় রাঙামাটির জেলে পল্লীগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করে জেলেরা নৌকা ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে হ্রদে নামার অপেক্ষায় ছিলেন।

হ্রদের মাছের প্রজনন ও পোনা বৃদ্ধির লক্ষ্যে গত ১ মে থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, আহরণ ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সে অনুযায়ী ১ আগস্ট থেকে মাছ শিকার শুরুর কথা থাকলেও পোনা মাছের বৃদ্ধি নিশ্চিত করতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়।

রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম জানান, সোমবার রাত থেকেই কাপ্তাই হ্রদে উৎসবমুখর পরিবেশে মাছ শিকার শুরু হয়েছে। এবার গত মৌসুমের তুলনায় বেশি মাছ পাওয়ার আশা করছেন তারা।

তিনি বলেন, গত বছর ফিশারি ঘাটে ১৮ হাজার মেট্রিক টন মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ আহরণ করা সম্ভব হয়েছিল। এবার মাছের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

কাপ্তাই হ্রদে নতুন মৌসুমে মাছ শিকারের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad