কুমিল্লা বোর্ডে শতভাগ পাস ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০২:৫০ দুপুর
  • ৫৩০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। বোর্ডের আওতাধীন ছয় জেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য শতাংশ পাসের ঘটনা ঘটেনি। এছাড়া ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

শতভাগ পাস করা ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার পাঁচটি, চাঁদপুরের ছয়টি, লক্ষ্মীপুরের একটি, ফেনীর পাঁচটি, নোয়াখালীর চারটি এবং ব্রাহ্মণবাড়িয়ার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

কুমিল্লার শতভাগ পাস করা পাঁচ প্রতিষ্ঠান হলো—নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল, কুমিল্লা ক্যাডেট কলেজ, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং আগানগর আবুল বশির টেকনিক্যাল হাই স্কুল।

চাঁদপুরের ছয়টি প্রতিষ্ঠান হলো—দি কার্টার একাডেমি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি, কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ হাই স্কুল এবং জুবেদা মতিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ।

লক্ষ্মীপুরের একমাত্র শতভাগ পাস করা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ দিয়া একাডেমি।

ফেনীর পাঁচটি প্রতিষ্ঠান হলো—ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, হোলি ক্রিসেন্ট স্কুল, মোমারিজপুর হাই স্কুল এবং হিছাছড়া হাই স্কুল।

নোয়াখালীর চারটি প্রতিষ্ঠান হলো—নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়নাল আব্দুল মেমোরিয়াল একাডেমি, সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং মোশারফ গ্রামার স্কুল।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি প্রতিষ্ঠান হলো—অন্বেষা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ, আব্দুল সোবহান মডেল হাই স্কুল এবং পঞ্চগাঁও আদর্শ হাই স্কুল।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে এবার কোনো প্রতিষ্ঠানে শূন্য শতাংশ পাস না থাকাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি হওয়ায় ফলাফলে মেয়েদের এগিয়ে থাকার বিষয়টিও উঠে এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad