বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সুমন সম্পাদক সাঈদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ১০:২৬ রাত
  • ২৫৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীকে সভাপতি এবং চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শাহীন হাসান। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এম জহিরকে সহসভাপতি, সুপ্রভাত ঢাকার ব্যুরো প্রধান এম সালাউদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজকে কোষাধ্যক্ষ এবং দীপ্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান দপ্তর সম্পাদক, চ্যানেল ওয়ানের বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল পাঠাগার সম্পাদক এবং বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমার দেশের বরিশাল অফিস প্রধান ও জি টিভির বরিশাল ব্যুরো প্রধান নিকুঞ্জ বালা পলাশ, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি শাহীন হাসান, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দীন, দৈনিক জনকণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান খোকন আহমেদ হীরা, বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন, যুগান্তরের ব্যুরো রিপোর্টার নাসির উদ্দিন এবং একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর।

বার্ষিক সাধারণ সভায় বরিশাল সাংবাদিক ফোরামের সদস্য ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন, মো. নাসিমুল হক, মো. এনায়েত হোসেন, মুহা. কামরুজ্জামান জুয়েল রানা, আরিফুর রহমান, এমকে রানা, মো. মাসুদ রানা, মো. ফিরোজ গাজী, মো. নাসির উদ্দিন, মো. সফিকুর রহমান, মো. প্রিন্স তালুকদার ও মো. ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বরিশালের সাংবাদিকদের স্বার্থে সংগঠনকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad