গণরুম থেকে গণঅভ্যুত্থান: বিজয় একাত্তর হল সংসদের দুই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ১০:২১ রাত
  • ৫৪০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে ‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ এবং ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’ শীর্ষক দুটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগাজিন দুটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘বিজয় একাত্তর হল সংসদ থেকে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন’ শীর্ষক শিরোনামে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল সংসদের সাহিত্য সম্পাদক মো. ইউসুফ আবদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম। এ ছাড়া ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মাদ, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলামসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ ম্যাগাজিনটি জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে। এতে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট গল্প, ছোটগল্প, কবিতা, স্মৃতিচারণ এবং গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে।

অন্যদিকে, ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’ ম্যাগাজিনে ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের গণরুম ও গেস্টরুমকেন্দ্রিক বিভিন্ন দুঃসহ ঘটনা এবং সেই সময়ের স্মৃতিচারণ তুলে ধরা হয়েছে।

বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে প্রকাশিত এ দুটি ম্যাগাজিনে একদিকে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও স্মৃতি, অন্যদিকে গণরুম-গেস্টরুম সংস্কৃতিতে শিক্ষার্থীদের ওপর ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা তুলে ধরা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad