শিক্ষার্থীর গায়ে হাত তোলা বা হল দখলের ঘটনা ঘটেনি: ঢাকা কলেজ ছাত্রদল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ০২:১২ দুপুর
  • ২৮৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল দখল, শিক্ষার্থী বা শিক্ষক-শিক্ষিকাদের ওপর নিপীড়ন কিংবা কোনো অরাজকতার সঙ্গে যুক্ত হয়নি বলে দাবি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন।

​বুধবার (৫ আগস্ট ২০২৬) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

​সভায় মিল্লাদ হোসেন উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি, কিংবা হল দখল ও প্রশাসনিক কর্মকর্তাদের হেনস্তা করার মতো অপকর্মে জড়ায়নি। এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অভিভাবকসুলভ নির্দেশ ও সাহসের বড় অবদান ছিল।" তিনি আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অতীত সন্ত্রাসী ছাত্রসংগঠনগুলোর পুনরাবৃত্তি রোধ করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সাধারণ শিক্ষার্থীদের মূল লক্ষ্য।

​ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ এবং ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আক্তারুজ্জামান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad