কিশোরগঞ্জে জুলাই শহীদ নাঈম বাবুর কবর জিয়ারত, উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ০২:৩৪ দুপুর
  • ৩৮৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান-২৪-এর শহীদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রণচণ্ডী সোনাকুড়ি গ্রামে শহীদ নাঈম বাবুর বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় শহীদ নাঈম বাবুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের এ কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাঁদের স্মৃতি সংরক্ষণে অঙ্গীকার ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad