দুবাইয়ের জেবেল আলিতে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, জ্বালানি স্থাপনায় আগুন

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ০২:৫৫ দুপুর
  • ৯৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর স্থাপনায় আগুন লাগে এবং রাতের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

বুধবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, জেবেল আলি এলাকায় ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে।

ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

এদিকে, ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই দাবির সত্যতা কিংবা বিস্ফোরণের কারণ সম্পর্কে আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অন্যদিকে, নাসার উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর স্থাপনায় আগুনের উপস্থিতি শনাক্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আবাসিক এলাকার নিকটবর্তী আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad