যুদ্ধ আরও বিস্তৃত করতে চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৪ আগস্ট ২০২৬, ০১:৩৪ দুপুর
  • ২৮৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরান তার সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তবে চলমান সংঘাতকে আরও বিস্তৃত করার কোনো ইচ্ছা তেহরানের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে।

জাতীয় পরিবার চিকিৎসা ও রেফারেল ব্যবস্থা পরিকল্পনার দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সবচেয়ে বড় প্রয়োজন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করা।

তিনি বলেন, "আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শত্রুরা লোভ দেখানোর সুযোগ না পায়, অনুপ্রবেশ করতে না পারে এবং সামাজিক কাঠামোকে বিভক্ত বা ধ্বংস করার সুযোগ না থাকে।"

পেজেশকিয়ান আরও বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জনগণের ঐক্য এবং পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার এ বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে তেহরান একাধিকবার জানায়, নিজেদের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। তবে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে দেওয়ার কোনো লক্ষ্য ইরানের নেই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad