শফিকের সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান, শতকের পথে বাবর

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৪ আগস্ট ২০২৬, ০২:০৯ দুপুর
  • ২৫৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শক্ত অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীরা দারুণ সূচনা পায় ওপেনার আজান ওয়াইসের ব্যাটে। ৭১ বলে ৫৫ রানের কার্যকর ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি।

এরপর ইনিংসের হাল ধরেন আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজম। ধৈর্যশীল ও পরিণত ব্যাটিংয়ে শফিক ১৮৫ বলে ১০ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০৭ রান করে সেঞ্চুরি পূর্ণ করেন। অন্য প্রান্তে বাবর আজমও শতকের খুব কাছে পৌঁছে গেছেন। তিনি ১২৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৬ রানে অপরাজিত আছেন।

শফিক ও বাবরের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬৬ ওভারে ২ উইকেটে ২৬৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিকান ও শামার জোসেফ একটি করে উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে পাকিস্তান এখনও ৭৮ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে আটটি উইকেট। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই সফরকারীদের দিকে ঝুঁকে আছে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১০৫.৪ ওভারে ৩৪৪ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন জাস্টিন গ্রিভস। অধিনায়ক রোস্টন চেজ করেন ৭০ রান এবং ব্র্যান্ডন কিং যোগ করেন ৪৬ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে স্পিনার সাজিদ খান ছিলেন সবচেয়ে সফল। তিনি ৮৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ আলী, উবাইদ শাহ ও আলী উসমান দুটি করে উইকেট দখল করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad