সীমিত ওভারের সিরিজ খেলতে বুধবার বাংলাদেশে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৬ দুপুর
  • ২৫৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সীমিত ওভারের সিরিজ খেলতে ১৩ দিনের সফরে আগামীকাল (বুধবার) বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের (ওয়ানডে) ম্যাচ খেলবে তারা। সফর শেষে ১৭ আগস্ট নিজ দেশে ফিরে যাবে দলটি।

বাংলাদেশে পৌঁছানোর পর ৬ ও ৭ আগস্ট মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবে মালয়েশিয়া। এরপর ৮ আগস্ট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে ১০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ও সামর্থ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ পাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad