ফিফা সভাপতির পদ ছাড়ার গুঞ্জন, কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন ইনফান্তিনো

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৩ আগস্ট ২০২৬, ০১:০০ রাত
  • ৬৪৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের একটি অংশ বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ফিফার অভ্যন্তরীণ ও বহিরাগত চাপের মুখে ইনফান্তিনো পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

জানা গেছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের মাধ্যমে ইনফান্তিনোর ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা ছিল। তবে বিভিন্ন মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত তিনি ওই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন।

৫৬ বছর বয়সী এই সুইস ফুটবল কর্মকর্তা সভাপতি পদে বহাল থাকতে আগ্রহী হলেও তার প্রতি সমর্থন ক্রমেই কমে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিফার একটি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমস জানিয়েছে, ইনফান্তিনো বর্তমানে কার্যত একজন অকার্যকর নেতৃত্বে পরিণত হয়েছেন। তার সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণে বিরোধীরা ইতোমধ্যে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে।

এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (ইংলিশ এফএ) এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর কোনো আস্থা নেই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad