সাহস থাকলে আ.লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠেই জবাব দেওয়া হবে: নাহিদ ইসলাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪০ বিকাল
  • ২৩০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান। মাঠে নামলেই কার কতটা সক্ষমতা আছে, তা প্রমাণ হয়ে যাবে।"

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, সেদিন দেশের জনগণ, শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং ছাত্র-জনতা ঢাকার রাজপথে অবস্থান করবে এবং ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আলোচনা চলছে। যারা এ ধরনের উদ্যোগ নিতে চান, তাদের উদ্দেশে তিনি বলেন, সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়ে দেখানো হোক। মাঠে নামলেই কার কতটা সামর্থ্য রয়েছে, তা স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন এনসিপির এই আহ্বায়ক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad