জুলাইয়ের চেতনা ধারণে ব্যর্থ হয়েছি’— শিবির সভাপতি সাদ্দাম

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৩ আগস্ট ২০২৬, ০৭:২৯ বিকাল
  • ৩৭৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘আমরা জুলাইয়ের চেতনা ধারণ করতে ব্যর্থ হয়েছি। দেশের কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশা ছিল। কিন্তু জুলাই-পরবর্তী সময়ে আমরা দেখেছি, শুধু ক্ষমতার হাতবদল হয়েছে; কার্যকর কোনো সংস্কার বা মৌলিক পরিবর্তন হয়নি।’

সোমবার (৩ আগস্ট) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই আপরাইজিং রান–২০২৬’ শীর্ষক মিনি ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, বাস্তবে তারা সেসব থেকে সরে যাচ্ছে। তিনি দাবি করেন, ‘যে রক্ত ও ত্যাগের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় তরুণ সমাজ আবারও তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করার প্রত্যয়ে ‘জুলাই মোদের ধমনীতে টগবগ করবে আমৃত্যু’ অঙ্গীকার এবং ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ প্রতিপাদ্য সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ মিনি ম্যারাথনের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে শিবির সভাপতি আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নতুন বাংলাদেশের নির্মাণে কার্যকরভাবে কাজে লাগাতে চাই। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বহু ত্যাগ ও আত্মদানের ফসল। তিনি বলেন, ‘জুলাই ও আগস্টের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বার্তা দিতেই এ আয়োজন। শহীদদের আত্মত্যাগ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণে ছাত্রশিবির কাজ করবে।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad