চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ২০ আগস্ট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ আগস্ট ২০২৬, ০৪:১১ দুপুর
  • ৪৭৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টি পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের পক্ষ থেকে এ সংশোধিত সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, কৃষিশিক্ষাসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর শেষ হবে। ওই দিন আরবি, কৃষিশিক্ষা এবং গৃহ ব্যবস্থাপনা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত বিষয়গুলোর পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে। এছাড়া ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজন দেখা দিলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নির্ধারিত পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। একই সঙ্গে বোর্ডের জারি করা সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad