বজ্রপাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী সিয়ামের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ০৫:২২ বিকাল
  • ৫০৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে সিয়াম হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চরসমেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি এ বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধ্যেই নিজেদের জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করতে যান সিয়াম। কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিয়ামের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad